এই শোন , তুই খুব ভালো আছিস , তাইনা ? নতুন বউ , নতুন সংসার , নতুন জীবন , সবকিছু নতুন , খুব ভালো আছিস। জানিস আমিও খুব ভালো আছি তোর দেওয়া লাঞ্চনা , যন্ত্রনা , দুঃখ , কষ্ট , আঘাত নিয়ে। তুই তোর আনন্দটা নিয়ে থাক। তুই তোর আনন্দটা নিয়ে থাক। আমি থাকি তোর দেওয়া দুঃখ - কষ্ট নিয়ে। কারণ ওগুলো যে তোর দেওয়া। নাইবা পেলাম তোর থেকে সুখ , আঘাত তো পেয়েছি , যন্ত্রনা তো পেয়েছি। ওটাই আমার কাছে তোর দেওয়া মূল্যবান উপহার। ওই উপহারগুলো খুব কাঁদায় জানিস , প্রতিদিন রাতে বালিশটা বলে ওঠে , প্রতিরাতে কি বৃষ্টি হয় ? এ কেমন উপহার ? দেখনা , আমি তোর সুখের জন্য কেমন নিজেকে সরিয়ে নিয়েছি। একটাও অভিযোগ করিনি। জানিস তোকে যখন online এ দেখি , বিশ্বাস কর খুব ইচ্ছে করে একটিবার তোকে sms করে সব কথা বলি। ঠিক তখনই মনে পড়ে যায় , সেই অধিকারতো আমার নেই। তুই এখন অন্যকারোর বর , অন্যকারোর ঘর। জানিস এতোসবকিছুর পরও সবসময় হাসিখুশি থাকি , কারণ আমি জানি আমার এই কষ্টগুলো কাউকে বোঝানো যাবেনা। সবসময় মজা করি বলে এই না যে ...