আমার তোমাকে

এই শোন, তুই খুব ভালো আছিস, তাইনা? নতুন বউ, নতুন সংসার, নতুন জীবন, সবকিছু নতুন, খুব ভালো আছিস। জানিস আমিও খুব ভালো আছি তোর দেওয়া লাঞ্চনা, যন্ত্রনা, দুঃখ, কষ্ট, আঘাত নিয়ে। তুই তোর আনন্দটা নিয়ে থাক। তুই তোর আনন্দটা নিয়ে থাক। আমি থাকি তোর দেওয়া দুঃখ-কষ্ট নিয়ে। কারণ ওগুলো যে তোর দেওয়া। নাইবা পেলাম তোর থেকে সুখ, আঘাত তো পেয়েছি, যন্ত্রনা তো পেয়েছি। ওটাই আমার কাছে তোর দেওয়া মূল্যবান উপহার। ওই উপহারগুলো খুব কাঁদায় জানিস, প্রতিদিন রাতে বালিশটা বলে ওঠে, প্রতিরাতে কি বৃষ্টি হয়? কেমন উপহার? দেখনা, আমি তোর সুখের জন্য কেমন নিজেকে সরিয়ে নিয়েছি। একটাও অভিযোগ করিনি। জানিস তোকে যখন online দেখি, বিশ্বাস কর খুব ইচ্ছে করে একটিবার তোকে sms করে সব কথা বলি। ঠিক তখনই মনে পড়ে যায়, সেই অধিকারতো আমার নেই। তুই এখন অন্যকারোর বর, অন্যকারোর ঘর। জানিস এতোসবকিছুর পরও সবসময় হাসিখুশি থাকি, কারণ আমি জানি আমার এই কষ্টগুলো কাউকে বোঝানো যাবেনা। সবসময় মজা করি বলে এই না যে মজায় থাকি। আসলে ডিপ্রেসনগুলো ভুলে থাকতে চাই, নাহলে বাঁচতে পারবোনা। জানিস মানুষ আর যাই পারুক না কেন, একবার ভালোবাসার কাছে হেরে গেলে সে আর স্বাভাবিক হয়ে উঠতে পারেনা। আমিও হয়তো পারবো না। মনখারাপ আসলে একটা প্রচন্ড চিৎকার; যা আমাদের বুকের বাইরে কখনো বেরোতে পারেনা। জানিস কিছু কিছু মানুষ হটাৎ করে আসে আবার হটাৎ করে হারিয়ে যায়, শুধু দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময়, কিছু কথা, কিছু স্মৃতি, আর কিছু কষ্ট, যা তুই করলি। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, কিছু চেনা সম্পর্ক অচেনা হয়ে যায়। শুধু থেকে যায় কিছু টুকরো টুকরো স্মৃতি, যে স্মৃতি সারাজীবন রয়ে যায় হৃদয়ে। আর ভালোবাসা গুমরে কেঁদে মরে একলা গোপন ঘরে। জানিস, আমার জীবনের এই ঘটনা থেকে বুঝলাম, কাউকে কখনো নিঃস্ব হয়ে ভালোবাসতে নেই, কারণ যখন সে চলে যায় তখন নিজেকে সামলাতে বড্ড অসুবিধা হয়। দেখিস একদিন আমার না থাকাটা অনুভব করবি। যেদিন সত্যি আমার বুঝবে, সেদিন কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোকে। সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোকে। আচ্ছা থাকবিনা যদি এসেছিলিস কেন? কেন এতো স্বপ্ন দেখালি? একাইতো বেশ ভালোই ছিলাম। তুই এসে আরো একা করে দিয়ে চলেগেলি। সঙ্গে দিয়ে গেলি দুঃখ ,যন্ত্রনা। কেন দিলি? আমাকে যন্ত্রনা দিতে তোর ভালোলাগে তাইনা? আচ্ছা দে। ওটা এই কয়েকদিনে পুরোনো অভ্যাস পরিণত হয়েছে। তাই যতই কষ্ট দিস সহ্য হয়ে যাবে। ওই ক্ষমতাটা হয়েগেছে। আচ্ছা রবীন্দ্রনাথ বলেছিলেন কাউকে অতিরিক্ত ভালোবেসোনা, সে যদি বুঝতে পারে তুমি ওকে পাগলের মতো ভালোবাসো তাহলে অবহেলিত হতে হবে।  আমার ভালোবাসাটা অতিরিক্ত ছিল, তাইনা? তাই অবহেলিত হতে হলো। জানিস, আজও ভাবি তুই আমার হবি, কোন এক রাতে তুই আমার ওবি বলেই আমি আত্নহত্যার দিনটাকে পিছিয়ে নিই। তোর কাছে কোনো উপায় আছে নাকি বলনা, তোকে ভোলার। কোনো উপায় থাকলেও আমি ভুলবো না রে, কারণ আমি ভুলতে চাইনা। আচ্ছা বলনা, আমি কি কোনোদিন তোকে কোন কষ্ট বা আঘাত দিয়েছিলাম? তুই কেন দিলি? জানিস, এখন আমার সবথেকে কাছের জিনিস হল একাকিত্ব। একা থাকতে ভালোবাসি, কাউকে হুট্ করে বিশ্বাস করতে পারিনা, সবাইকে যা তা বলে দিই। বিশ্বাস কর, এটা আমি নই। তোর দেওয়া আঘাতটা আজ আমাকে এমন তৈরি করেছে। জানিস, এখন রাতে ঘুম হয়না, রাত জেগে লিখি, লেখার অভ্যেসটা বেড়ে গেছে, বই পড়ি, কানে হেডফোন দিয়ে গান শুনি, ওই হেডফোনটাই আমার একলা জীবনের অন্ধকার ঘরের সঙ্গী। প্রতিদিন আসিস আমার কল্পনায়। আচ্ছা বলতো, ছেড়ে যাওয়াটা যদি উপসংহার হয়, সূচনাটা এতো রঙিন কেন? বলতে প্যারিস? জানি উত্তর নেই। কি বা বলবি তুই? জানি যা যা বললাম, তাদের কোনোকিছুরই উত্তর নেই তোর কাছে। সব উত্তর আমার কাছে আছে। একদিন এসে শুনে যাস। কেমন?

আমার শহরের প্রতিটা কণা তোমার স্পর্শে গড়া ,

তোমার শহরে আমি এক ভিনদেশি তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ