আমাদের গন্তব্যটা এক
টিনা আর আদিত্য দুইজন খুব ভালো বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে , তার থেকেও বেশি। ওদের বন্ধুত্বটা শুধু বন্ধুত্বে আটকে থাকেনি , একটা ভালোবাসার সম্পর্কে পরিণত হয়েছে। টিনা বি . এ সেকেন্ড ইয়ারের ইতিহাসের ছাত্রী , আর আদিত্য বি . এ থার্ড ইয়ারের ইংরেজীর ছাত্র। ওদের দুজনের সম্পর্কটা পুরো কলেজ জানে। ওরা কলেজের খুবই পরিচিত ছাত্রছাত্রী। কলেজের যা কিছু অনুষ্ঠান বা কিছু হলে ওদের ছাড়া হয়না। ওরা পুরো কলেজ মাতিয়ে রাখে। দেখতে দেখতে আদিত্যর গ্রাডুয়েশান শেষ হয়ে গেল। গ্রাডুয়েশান এর শেষে আদিত্য তার বাবার কোম্পানি জয়েন করল। আদিত্য র বাবা আর . কে ইন্ডাস্ট্রির মালিক। আদিত্য খুব বড়ো বাড়ির ছেলে। টিনা সাধারন পরিবারের মেয়ে। দেখতে দেখতে আরও পাঁচটি বছর কেটে গেল , ততদিনে আদিত্য ওই কোম্পানির সমস্ত ভার গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক চলছিল , এরমধ্যে বিপদ হল আদিত্যর বাবা তার বিজনেস পার্টনারের মেয়ের সঙ্গে আদিত্যর বিয়ে ঠিক করলো। কিন্তু আদিত্য কিছুতেই রাজি নয় , ওদের সাত বছরের ভালোবাসা ও কিছুতেই ...