প্রতীক্ষায় প্রেমের প্রহর

অপেক্ষা দেখো,

কেমন গোধূলি থেকে,

নিবিড় রাত্রিকে ছুঁয়ে গেল।

তবু তুমি এলে না।

ভোর এলো।

পুবের আকাশকে নরম সিঁদুর রং মাখিয়ে।

এলো আলতা রাঙা পা ফেলে ফেলে

সৈকত বেলা ভূমিতে।

তবু তুমি কই?

আমার আকাশ যদি তোমাকে দিই,

নেবে নাকি ধ্রুবতারা দিয়ে সাজিয়ে?

অথবা কোন সাঁঝের তারায় সন্ধ্যাপ্রদীপ জ্বেলে?

শুধু তুমি আমায় নীল দিও ...

সমুদ্র সম নীল ...

নদী অথবা আকাশ থেকে,

সে নীল আসুক আমার বুকে,

আমার চোখে মুখে।

বিছিয়ে দেব সমস্ত ভালোবাসা,

নীল থেকে নিলিমাময় আমার অনন্ত যাত্রা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ