তোমার আমার বন্ধন

তোমার আমার মন মিলনে 

যে আবেগ ভালোবেসে 

হৃদয়ে হোক বিকশিত কুসুম 

সুগন্ধি যে বয়ে আসে। 


জীবনে মরণে পাই তোমারে 

পরশ মনের মাঝে 

দেখি নয়ন মেলে ভাবসাগরে 

অপরূপ একি সাজে। 


কেড়ে আজ নিলো কাজ 

চেয়ে চেয়ে শুধু দেখি 

হৃদয়ের মাঝে যে সুর বাজে 

কর্ণে পশিল কি !


কান পেতে রয় শুনিবার তরে 

তোমার হৃদয় স্পন্দন 

যত যাই দূরে আসি ফিরে ফিরে 

তোমার আমার বন্ধন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ