ঐন্দ্রিলার মৃত্যু হয়েছে দুপুর ১২:৫৯ টার সময়। মৃত্যুর কিছুক্ষন পর আমিও সবার মতো সোশালমিডিয়া থেকে জানতে পারি এই দুঃখজনক ঘটনাটা। খবরটা পাওয়ার এত ঘন্টা পরেও আমি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলামনা। খুব করে মন থেকে চেয়েছিলাম ঐন্দ্রিলা ফিরে আসুক। সব্যসাচী ও ঐন্দ্রিলার ভালোবাসার পূর্ণতা দেখার জন্য সবাই তাকিয়ে। অনেকেই দেখলাম ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। সেখানে আমি সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করে একটাও পোস্ট দিলাম না। শুধু মনে মনে ভগবানের কাছে চেয়েছিলাম ও ফিরে আসুক। এতক্ষন পুরো ব্যাপারটা ঠিক ছিল, এবার আসি মূল কথায় - একটা জিনিস খেয়াল করলাম, ঐন্দ্রিলার মৃত্যুর সাথে সাথে হাজার হাজার শব্দে আর্টিকেল পাবলিশ হয়ে যায় খবরের পোর্টালগুলিতে। যে ভিডিও এডিট করতে ঘন্টাখানেক সময় লাগে, সেই এডিট করা ভিডিও পোস্ট হয়ে যায় মৃত্যুর খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায়। একটা জিনিস ভেবে দেখলাম, এরা বোধহয় কমেন্ট রেডি করে রেখেছিল। শুধু অপেক্ষা করছিল মৃত্যুর। এরাই নাকি ভালোবাসার জয় দেখতে বলে প্রার্থনায় প্রার্থনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছিল। সত্যি, আপনাদেরকে কিছু বলার ভাষা নেই। কেউ কেউ আবার মৃত্যুর কিছুদিন আগেও RIP লিখে ফেলেছিল। আপনাদের এই নিম্ন মানসিকতাগুলো বোধহয় সব্যসাচী বুঝেছিল, তাই সবার কাছে হাত জড়ো করে লিখেছিলেন - ওকে আর একটু থাকতে দাও, RIP লেখার অনেক টাইম পাবেন।
নতুন জীবন
আকাশ একজন বাপ - মা মারা যাওয়া শিশু। এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে খায়। আবার তাদের বাড়ির টুকটাক কাজ করেদিলে একমুঠো খাওয়ার দেয় , নয়তো না। রাস্তায় ঘুরেবেড়াতে দেখে কেউ যদি দয়া মনে কিছু দেয় তবে খায়। বাবা - মা মারা যান আকাশের যখন পাঁচ বছর বয়স , গাড়ী একসিডেন্ট। তার পরিবারে আর কেউ নেই। মামাবাড়ি থাকলেও দিদা দাদু মারা গেছেন। মামা-মামি আছেন, কিন্তু তারা আকাশকে রাখতে চায়না। তাই আকাশের এমন অবস্থা। ওর একটা বাড়ি আছে তাতেই থাকে। একদিন এক অফিসার বাড়ি ভাড়া নেওয়ার জন্য বাড়ি খুঁজছিলেন , এমন সময় ওই অফিসারের চোখে পড়ে একটা শিশু একজনের বাড়ির জল তুলছে। এত ছোট বাচ্চাকেএমন কাজ করতে দেখে ওই অফিসার একটু অবাক হলেন। তারপর ওই অফিসার সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল। দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষন পর ওই শিশুটাকে কাছে ডাকলো। শিশুটি কাছে আসতে লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি ? উত্তরে ছেলেটি বলল আকাশ। লোকটি ঘুরে বলল বাড়ি কোথায় তোমার ? ছেলেটি আঙ্গুল বাড়িয়ে বলল , ওইখানে। লোকটি তখন ছে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন