তুমি এলে
সভ্যতাও তার দীনতা ভুলে যেতে পারে,
যদি তুমি পাশে থাকো।
আমার দিন ফুরানো ব্যাকুল সাঁঝে,
আমার একলা থাকার বিষণ্ন্নতায়,
তুমি কান্নার অভিসার।
পায়ে পায়ে প্রেম যখন দূরে,
বুকের কোনে কেবল বাঁচার আর্তনাদ
তখন তুমিই আমার একমাত্র পরম আশ্রয়।
তোমাকে সব ছুঁতে পারে,
পাপ ছুঁয়ে যেতে পারেনা কখনো।
কলংকের নিকষ অন্ধকার
সেও হার মানে,
তোমার আপাপবিদ্ধ স্নিগ্ধতায়।
তাই দেখো শব্দ বন্ধে অক্ষর কেমন
ধীরে ধীরে তোমার স্পর্শে
সুন্দর হয়ে উঠেছে।
আমার সাধ্য কোথায় তোমাকে নষ্ট করি?
তুমি এসো জীবনে
তুমি এসো মরণে।
তুমি এসো না - প্রেম কষ্টে, ব্যাথায়,
তুমি এসো সময়ের মুখোমুখি
বিপন্নতার ক্রান্তিকালে।
তুমি এলে সব ভালো, আলো।
তাই যা কিছু আমার সব হাতে তুলে দিয়ে
আমি ফিরে যাব আমার আমি তে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন