your complement is only you
আমার মন খারাপ হলে আমি নিজেই নিজেকে সামলাই। হ্যাঁ, নিজেই নিজেকে। প্রচন্ড কষ্টে বুক ফেটে যায় যখন, বা দমচাপা অভিমানে বুকের মধ্যে কষ্ট হয়, তখন আমি নিজেই নিজের কাউন্সেলিং করি। আমার যখন খুব যন্ত্রনা মনেহয়, তখন আমার ভিতরের আমিটাই আমায় জাপটে ধরে নেয়। তারপর বোঝায় যে, 'ঠিক হয়ে যাবে, এত কষ্ট পায়না'। যখন বোবা-কান্না কাঁদতে কাঁদতে দম আটকে আসে, তখন আমার ভিতরের আমিটাই বলে ওঠে, 'এতো কাঁদিস না, শরীর খারাপ করবে তো'। আমার যখন কষ্টে আর অভিমানে গলার কাছে এসে একটা দলা পাকায়, তখন এই আমার ভেতরের আমিটাই আমায় আগলে নিতে চায়। এটা সবসময় মনে রেখো, তোমাকে সামলানোর জন্য কেউ বসে নেই। তোমার চোখের জল সময় কারোর নেই, সব্বাই ব্যস্ত। তোমার অভিমানের চাঁই তোমাকেই কাটার দিয়ে কুপিয়ে ভাঙতে হবে। এটা জেনে নাও, দুনিয়ায় তোমার পরিপূরক তুমিই। নিজেকেই জড়িয়ে বাঁচতে হবে। কারন এই, যে ... your complement is only you.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন