বিরহের সুখ

কে বলে বিরহ শুধু ব্যাথা দেয় ?

যে এক অনুভূতি,

যা শুধু নিজের সাথেই ভাগ করা যায়।

 

দূরে থেকে ভালোবেসে যে সুখ,

তা কাছে পাওয়াতে নেই।

 

জানালার ধারে একলা মনে,

তার কথা ভেবে যে হাসি ঠোঁটে আসে

তা পাশে বসাতে নেই।

 

মনে মনে তাকে ছুঁয়ে দেখার যে মুগ্ধতা,

তা হাতে হাত রাখাতে নেই।

 

বিরহ যে শিখিয়েছে আমায়,

মন হারিয়ে যে ব্যাকুলতা ...

তা মন দেওয়াতে নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ