শেষবেলায় প্রাক্তন

আজ থেকে বহু বছর আগে,

আমাদের মধ্যে প্রেম ছিল। 

কিন্তু তা আজ নেই। 

আজ শুধু দুজনে প্রাক্তন। 


দুজনের বয়স হয়েছে,

দুই জন বৃদ্ধ। 

কিন্তু নিয়তির কি পরিহাস,

আমাদের শেষবেলায় হটাৎ দেখা। 


দুজনের হাতে আছে শুধু উড়ো চিঠি,

কাঁপা কাঁপা হাতে লেখা। 

আজ আমরা মুখোমুখি দাঁড়িয়ে

আমাদের অতীতের অস্তিত্বকে সাথে নিয়ে। 


কিন্তু দুজনেই চুপ,

কারণ আমরা যে আজ শুধুই প্রাক্তন। 


মনে মনে বললেম আজ,

কি হে? প্রাক্তন হয়ে কি সুখ পেলে?

তুমি ছাড়লে শুধু দীর্ঘশ্বাস। 


দুঃখ বিনা সুখ হয় কি সম্ভবে?

বয়সের শেষ পর্যায়ে দাঁড়িয়ে করি বৃথা সাধনা। 

মোহ কেটেছে তো আজ বহু কাল হল,

তবুও সান্ত্বনা যে, প্রাক্তন হয়েছি শেষকাল। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ