হৃদয়ের মাঝে তুমি
প্রতিদিন ওই একটা পেন আর খাতা নিয়ে বসে পড়ি, নিজের কষ্টগুলো ভুলে থাকার জন্য। ভাবলাম নিজেকে সময়দেই, ব্যস্ত হয়ে পড়ি, লেখালিখি করা শুরু করি, এতে সব ভুলে থাকবো। আর আমার লেখালিখির অভ্যেসটাও বাড়বে। কিন্তু কোনোদিন ভাবিনি, এই লেখালিখি গুলোই কষ্ট গুলোকে ভুলতে দেবেনা। আরও বাড়িয়ে দেবে। তোমার আর আমার ব্রেকআপের পর, আমি প্রচুর কষ্ট পেয়েছি। তাই লেখালিখির মাধ্যমে ভুলে থাকতে চেয়েছিলাম। কিন্তু দেখো আমি যখন লিখতে বসি, লেখার মতো কোনোকিছু পাইনা। সব লেখাগুলো শুধু তোমাকে ঘিরে। যখনই লিখতে বসি, তোমার স্মৃতি গুলোই বেশি ভিড় করে আসে। তুমি আমার সব লেখার মধ্যে চলে আসো। তুমি কি শান্তিতে থাকতে দেবেনা আমায়? তুমিতো চলে গেছো, এবার একটু শান্তি দাও। মনে পড়ে -
তুমি
আমাকে শাপলা তুলে দিতেনা। আমি
কত বায়না করতাম তোমার কাছে। অন্যান্য প্রেমিকরা যেমন শাপলা তুলে
বেনীকরে তার প্রেমিকার মাথায় পরিয়ে দেয়, তেমন আমার
মাথায়ও পরিয়ে দিতে। কিন্তু তুমি বলতে ওগুলো
যাতা। ওই নোংরা জলে
হয়, আমি হাত দিতে
পারবোনা, হাত নোংরা হয়ে
যাবে। আসলে তুমি কোনো
দিনই প্রকৃত প্রেমিক হতে পারোনি।
মনে
পড়ে? তোমায় নিয়ে বৃষ্টির দিনে
ভিজতে চাইতাম। তুমি বলতে ঠান্ডা
লাগবে, হাত-পা-স্কিন নষ্ট
হয়ে যাবে। আসলে তুমি ভালোবাসার মানুষের
অনুভূতিটা বোঝোনি।
শরৎকালে
কাশফুল এনেদিতে বললে, তুমি বলতে পারবোনা।
বাজারে এতো দামি ফুল থাকতে
তোমার ওই মাঠের ধারের
কাশফুল পছন্দ? আসলে তুমি ভালোবাসার
মানুষের পছন্দকে গুরুত্ব দাওনি।
পুজোর
সময় যখন বলতাম, তুমি আর আমি শাড়ি আর পাঞ্জাবী পরে হাতে হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে
ঠাকুর দেখবো আর ঘুরে বেড়াবো। তুমি বলতে, না না পাঞ্জাবী কেউ পরে, এত সুন্দর জিন্স আর
শার্ট থাকতে। আর এই ভীড়ে কে হেঁটে বেড়াবে? আসলে তুমি আমার ইচ্ছেটাকে গুরুত্ব দাওনি।
বসন্ত
কালে ওই পলাশফুল পেড়ে দিতে বললে বলতে এটা কী এমন ফুল যে এটাই তোমার চাই? এসব বাদ দাও।
আসলে তুমি আমার ভালোলাগাকে গুরুত্ব দাওনি।
যখন
আমি রবীন্দ্র সংগীত শুনতাম, তুমি বলতে এগুলো কী গান? ইংলিশ, হিন্দি গান শোনো বলে গানটাকে
চেঞ্জ করে দিতে। আসলে আমার ভালোলাগা কোনটা সেটা জানতে চাওনি।
আমি
যখন তোমার কোনো কথায় আঘাত পেয়ে কান্না করতাম, তুমি বলতে সবসময় ছিচকাঁদুনির মতো কেঁদে
ফেলো কেন? আসলে তুমি আমার ইমোশন ব্যাপারটা বোঝোনি।
তাই
হয়তো টিকলোনা আমাদের সম্পর্কটা। আসলে ভালোবাসার মানুষকে গুরুত্ব না দিলে, সে মানুষটার
যে মনের কি অবস্থা হয় তা তুমি বোঝোনি। যেদিন তোমায় কেউ এই ভাবে গুরুত্ব দেবেনা, প্রত্যাখ্যান
করবে, সেদিন বুঝবে আমার কষ্ট। সেদিন হয়তো আমার কথা তোমার মনে পড়বে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন