তোমার মতো
এই জানোতো, আমার মেয়েটা অনেকটা তোমার মতো স্বভাব চরিত্রের হয়েছে। মাঝে মাঝে অবাক হয়ে চেয়ে থাকি ওর দিকে। ওর জন্মতো তোমার ঔরোজে নয়। তবে কি করে তোমার মতো হয়েছে? কি করে আমার বা ওর বাবার মতো হলোনা? অবিকল তোমার স্বভাব চরিত্রের। খুব আশ্চর্য লাগছে তাইনা? এতো হওয়ারই কথা। আমার গর্ভে যখন ওর বীজ ছিল সুপ্ত অবস্থায়, তখন যে আমি শুধুই তোমার কথা ভাবতাম। শয়নে স্বপনে পুরোনো অতীত মনে পড়তো। সব সময় পেরিয়ে ওর জন্ম হলো। তোমার আমার মিলন হয়নিতো কী হয়েছে? আমার চিন্তায় শরীরের কোরকে সেই রয়েছে। আজ বহু বছর পর ওকে দেখবে দুচোখ ভোরে। প্রাক্তন হয়েও যে বর্তমানকে পাবে ওরই মধ্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন