সব ঝুট হ্যায়

সময় বয়ে যায় সময়ের মতো

তোমায় বইতে হবে তার সাথে।

নিজের মনে উঁকি মেরে দেখো --

সব ঝুট হ্যায় --রিস্তে নাতে।

কারুর জন্য বাঁচতে হবেনা তোমায়,

তুমি আগে বাঁচো নিজের জন্য।

রাস্তার দুই পাশে কতরকমের গাছ,

ফুল ফুটিয়ে নিজেকে ভাবে ধন্য।

কত কষ্ট করে বেঁচে থাকে ওরা,

কারণ, ওদের আছে বেঁচে থাকার অধিকার।

তুমিও বাঁচো তোমার মতো করে,

বাঁচার অধিকার তোমার,আমার সব্বার।

মরুভূমিতে একলা পড়ে থাকা গাছ --

বেঁচে থাকে শিকড়কে গভীরে পুঁতে।

তোমায়ও বাঁচতে হবে শুধু নিজের জন্য

সব ঝুট হ্যায় --রিস্তে নাতে।

সমস্যা হলো জীবনের এক অঙ্গ,

ওরা সবসময় থাকবে আমাদের পাশাপাশি।

নিজেদের গুটিয়ে রাখলে চলবেনা

আমরা সবাই নিজেকে আগে ভালোবাসি।

এখন থেকে তোমার পথচলা হোক শুরু,

সামনে এগিয়ে চলো ভয় হীন বুকে।

কালকের সকালটা তোমার হোক শুধু,

সূর্যের প্রথম আলো পড়ুক তোমার চোখে মুখে।

এগিয়ে তোমাকে যেতেই হবে,

কেউ যাবেনা এগিয়ে দিতে।

নিজের মনে উঁকি মেরে দেখো --

সব ঝুট হ্যায় --রিস্তে নাতে।   

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ