তবুও আমি ভালো আছি
নাহয় আমি পিছিয়ে আছি
কলকাতার
এই আবহাওয়াতে।
তবুও
আমি খুব ভালো আছি
জানো
রোজ
লড়াইয়ের এই রঙ ছোঁয়াতে।
যারা
সুখ খুঁজে পায়
ওই দূরের মুম্বাই আর বেঙ্গালোরে।
হাতের
মুঠোয় তোমরা কি সব পেলে
এই বাংলা ছেড়ে দূরে সরে।
না হয় তোমাদের হাই
স্যালারি
আমার
খাতায় ধারের হিসাব।
না হয় তোমাদের মুখে
হিন্দি -ইংলিশ
আমার
মুখে বাংলা -স্বভাব।
তবুও
আমি ভালোই আছি
কলকাতার
এই চার দেওয়ালের একলা
ঘরে।
তবুও
আমি স্বপ্ন দেখি
অল্প
নামের আবছা ঘরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন