চলো হারিয়ে যাই
আজ খুব ভালোবাসতে ইচ্ছে করছে মন খুলে
এতদিনের
সব মানঅভিমান সব তোলা থাক
আজ।
মনে
পড়ে সেই প্রথম দিনের
কথা?
নিষ্পাপ
ভালোলাগার আবেশে গা দোলাতে?
মনে
পড়ে দুজনের বৃষ্টি ভেজা মুহূর্ত গুলো?
মনে
পড়ে দুজন হাত ধরে
রাতের কলকাতা দেখা?
মনে
পড়ে লেকের ধারে বসে দুজনের
আড্ডা মারা?
মনে
পড়ে কলেজ অফ করে
সিনেমা দেখা?
মনে
পড়ে প্রতিদিনের সেই ফুচকা খাওয়া?
আমার
মনে পড়ে, দুজনের সব
পছন্দ একই রকম ছিল।
দুজন
মাঝে মাঝে যেখানে সেখানে
পালিয়ে যেতাম।
সেরকম
ভাবে, চলো পালাই দুজনে।
যেখানে
কেউ খোঁজার নেই,
আর হারিয়ে ফেলি ফিরে আসার
সব পথ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন