নারী জাতি বড্ড অভিমানী
নারী ততক্ষনই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিৎকার করে, অধিকার খাটায়, বিরক্ত করে, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখন যদি একবার নিজেকে সে গুটিয়ে নেয়, আপনার সবকিছু থেকে সরিয়ে নেয়, একবার যদি মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে, বিশ্বাস করুন, তখন হাজার বার চাইলেও তাকে আগের মত ফিরে পাবেন না। হাজার কান্না করলেও ধরে রাখতে পারবেন না। আটকে রাখতে পারবেন না। ওই যে, কথায় বলে না, যে নারী খোঁপার মতো বেঁধে রাখতে পারে, সে নারী খোলা চুলের মতোও ছেড়ে দিতে পারে। তাই বুঝতে শিখুন। জানতে শিখুন। সম্মান করতে শিখুন। আগলে রাখতে শিখুন। কোনটা অভিমান, কোনটা অভিযোগ, কোনটা রাগ, কোনটা মুড সুইং বুঝতে শিখুন। শুধু ছেড়ে গেছে, চলে গেছে, মন ভরে গেছে, এই অপবাদ না দিয়ে থেকে যাওয়ার কারণ খুঁজুন। মেয়ে জাতি বড় অভিমানী। নারী জাতি বড় সম্মানের জিনিস। কারণ সে আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বান্ধবী, আপনার বোন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন