সন্তানকে অভাব সেখান

আপনার প্রচুর সামর্থ থাকলেও আপনার সন্তানকে অভাব সেখান। আপনি বাবা, কোনো মেশিন নন। আপনি মা, কোনো ঘষা প্রদীপের দৈত্য নন। যে যা চাইবে তাই নিয়ে হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন বাচ্চার সামনে, তাহলে আপনার বাচ্চা মানুষ হওয়ার সম্ভবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝান। জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা নয়। বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেননা, তাকে কঠিন পথ একাই চলতে হবে। আপনার সন্তানকে সেখান, চাইলেই সবকিছু পাওয়া যায় না। সবকিছু পাওয়ার দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান দামি দামি জিনিস পত্র, গাড়ি, ছাড়াও জীবন চলে। অভাবকেও ভালোবাসতে হয়, দিলে স্বভাবটাও ভালো হয়। উদাহরণ স্বরূপ তাকে অনুপমের গানটা শোনান - ' সব পেলে নষ্ট জীবন '...

সময় পেলে আপনার সন্তানকে ফুটপাতে পড়ে থাকা মানুষদের জীবনটা দেখান। তাকে বোঝান এরাও মানুষ। তাকে বোঝান যে সে ওই মানুষ গুলোর থেকে ভালো আছে। তাই সন্তান যা বলবে তাই নিয়ে এসে হাজির করবেন না। তাকে বোঝান জীবনে সব পাওয়া যায়না।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নতুন জীবন

ভালোবাসার এপিঠ ওপিঠ