মনের অন্তরালে
রিতু আর মানিক দুজনে পিঠোপিঠি ভাবে মানুষ। মানিকের বাবা চাকরি সূত্রে এখানে এসেছে। আর রিতুর এটা ভাড়া বাড়ি। মানিক রিতুর থেকে তিন বছরের বড়। তাই রিতু মানিককে মানিকদা বলে ডাকে। আর মানিক রিতুকে রিতু বলে ডাকে। দুজনে মারপিট , খেলাধুলো করে। মানিক পড়াশুনোয় ভালো। আর রিতু পড়তে একটুও ভালোবাসেনা। রিতুকে তাই চুলের মুঠি ধরে মারে। তাতে রিতু কিছুদিন রাগ করে আবার সব ভুলে গিয়ে মানিকের সঙ্গে খেলায় মেতে ওঠে। রিতু একটু ডানপিটে স্বভাবের। আর মানিক শান্তশিষ্ট। রিতু সারাদিন পড়াশুনো বাদ দিয়ে শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। গাছের গোড়ায় গোড়ায় ঘোরে। ফল কুড়োয়। মানিকের বাড়িতে গিয়ে সারাদিন বসে থাকে। মেয়ের এই ডানপিটে স্বভাবের জন্য রিতুর বাবা রিতুকে খুব বকাবকি করে। কিন্তু কে শোনে কার কথা। একবার রিতুকে তার বাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলো। তাতেও তার কোনো হেলদোল নেই। এবারে রিতুকে মানিকের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। আর মানিকেও তাদের বাড়িতে আসতে বারণ করেছে। তাই কেউ কারুর ...