হৃদয়ের মাঝে তুমি
প্রতিদিন ওই একটা পেন আর খাতা নিয়ে বসে পড়ি , নিজের কষ্টগুলো ভুলে থাকার জন্য। ভাবলাম নিজেকে সময়দেই , ব্যস্ত হয়ে পড়ি , লেখালিখি করা শুরু করি , এতে সব ভুলে থাকবো। আর আমার লেখালিখির অভ্যেসটাও বাড়বে। কিন্তু কোনোদিন ভাবিনি , এই লেখালিখি গুলোই কষ্ট গুলোকে ভুলতে দেবেনা। আরও বাড়িয়ে দেবে। তোমার আর আমার ব্রেকআপের পর , আমি প্রচুর কষ্ট পেয়েছি। তাই লেখালিখির মাধ্যমে ভুলে থাকতে চেয়েছিলাম। কিন্তু দেখো আমি যখন লিখতে বসি , লেখার মতো কোনোকিছু পাইনা। সব লেখাগুলো শুধু তোমাকে ঘিরে। যখনই লিখতে বসি , তোমার স্মৃতি গুলোই বেশি ভিড় করে আসে। তুমি আমার সব লেখার মধ্যে চলে আসো। তুমি কি শান্তিতে থাকতে দেবেনা আমায় ? তুমিতো চলে গেছো , এবার একটু শান্তি দাও। মনে পড়ে - তুমি আমাকে শাপলা তুলে দিতেনা। আমি কত বায়না করতাম তোমার কাছে। অন্যান্য প্রেমিকরা যেমন শাপলা তুলে বেনীকরে তার প্রেমিকার মাথায় পরিয়ে দেয় , তেমন আমার মাথায়ও পরিয়ে দিতে। কিন্তু তুমি বলতে ওগুলো যাতা। ওই নোংরা জলে হয় , আমি হাত দিতে পারব...